1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে, নিজেই জানালেন সৌরভ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯৫ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। এ সময় তার স্ত্রী ডোনা গাঙ্গুলিও ছিলেন।
কী নিয়ে কথা হলো প্রধানমন্ত্রীর সঙ্গে- জানতে চাইলে সৌরভ বলেন, প্রধানমন্ত্রী আমার ফেভারিট মানুষ। কোনো কাজে আসিনি। এমনি দেখা করলাম। অসাধারণ মানুষ। ক্রিকেট নিয়েও কথা হয়েছে। আমার সঙ্গে পাপন ভাইও ছিলেন। বাংলাদেশে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে। উনি (শেখ হাসিনা) এত ব্যস্ত, সারা বাংলাদেশের মানুষের কথা ভাবতে হয়। তারপরেও খেলাধুলোয় খুব আগ্রহ।
তিনি বলেন, আমার কোভিড পরীক্ষা করেছিলাম। উনি বলেন, ব়্যাপিড টেস্ট করিয়ে নিয়ে আসতে। এই ছোট্ট জিনিসগুলো মনে রাখেন। সেই জন্যই এত বড় জায়গায় পৌঁছেছেন।
বাংলাদেশের ক্রিকেট দলকে নিয়েও ইতিবাচক কথা বলেছেন সৌরভ, বাংলাদেশ খুব ভাল দল। ৫-৬ বছর আগেও ভারতকে সিরিজ হারিয়েছে। পাপন ভাই বলছিলেন, আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বলেছি ঠিকমতো খেললে ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন। দারুণ দল। ১৭ কোটির দেশ থেকে কত ভাল ভাল ক্রিকেটার উঠে আসছে। শাকিবের মতো ক্রিকেটার খেলেছে। মুশফিকুর রয়েছে। শান্ত ভাল খেলছে। আমি বাংলাদেশের খেলার খবর রাখি তো। দেখি। বাংলাদেশের উন্নতি দেখে আমার ভাল লাগে। কারণ ২০০০ সালে টেস্ট অধিনায়ক হিসাবে আমার প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের বিরুদ্ধেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ