1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

প্রথমবার সিনেমায় আফরান নিশো, নায়িকা তমা মির্জা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১১১ Time View

কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিলো, বড় পর্দায় নাম লেখাবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। কিন্তু প্রতিবার গুঞ্জনেই থেমে যায়। এবার তার বড়পর্দায় অভিনয়ের গুঞ্জন বেশ জোরেশোরেই উঠেছে। বড়পর্দায় প্রথম সিনেমাতে নিশোর নায়িকা হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।

একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সিনেমার নাম ‘সুড়ঙ্গ’, যেটি পরিচালনা করবেন ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী। নিশোর বিপরীতে থাকছেন তমা মির্জা।

এ বিষয়ে ছবির অভিনয়শিল্পী ও পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এখনই কিছু বলতে রাজি হননি। নির্মাতা জানান, আগামী ১২ ডিসেম্বর ছবিটির মহরত হবে এবং সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

বিশ্বস্ত সূত্রে আরও জানা গেছে, সিনেমাটির শুটিং শুরু হবে নতুন বছরের শুরুতে এবং তা আগামী বছরের দুই ঈদের যেকোনো একটিতে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই ও চরকি। সিনেমাটি মুক্তির কয়েক মাস পর একটি ওটিটি প্ল্যাটফর্মে তা অবমুক্ত করা হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ