1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

প্রতি সকালে এক চামচ মধু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪
  • ১৩৩ Time View

moduপ্রাচীনকাল থেকেই মধু ঔষধি হিসেবে পরিচিত। সকালে মাত্র এক চামচ মধু আপনার দিনের শুরুটাকে মিষ্টি করে দিতে পারে। তাছাড়া প্রতি সকালে নিয়ম করে এক চামচ মধু খেলে বেশ কিছু উপকার পাওয়া যায়।

মধুতে রয়েছে প্রাকৃতিক চিনি, যা দুর্বলতা কাটিয়ে শরীরে শক্তি যোগানো এবং শরীরকে কর্মক্ষম রাখতে সাহায্য করে। তাই প্রতিদিন সকালে এক চামচ মধু খেয়ে নিতে পারেন।

তাছাড়া প্রতিদিন মধু খেলে ওজন কমে। তার জন্য খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেতে হবে।

মধুর সঙ্গে দারুচিনি মিশিয়ে খেলে তা রক্তনালির সমস্যা দূর করতে সাহায্য করে। এই মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। যদি আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে তবে সকালে খেয়ে নিন এই মিশ্রণ।

মধু হজমের জন্যও উপকারি। মধুতে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন ও এনজাইম, যা বিভিন্ন অসুখ থেকে শরীরকে রক্ষা করে; রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন সকালে মধু খেলে ঠাণ্ডা, কফ, সর্দি, কাশি ইত্যাদির সমস্যাও কমে যায়।

শুধু খাওয়া কেন, মুখেও মাখতে পারেন মধু। এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাস উপাদান। ঘুম থেকে উঠে ৩০ মিনিট মধু লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বক হবে মসৃণ ও সুন্দর। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ