1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

প্রকাশ্যে পরিণীতি-রাঘবের বাগদানের ছবি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৯৭ Time View

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বড় বোন প্রিয়াঙ্কাসহ তার অধিকাংশ বন্ধুর বিয়ে হয়ে গেছে অনেক আগেই। অভিনেত্রীর বিয়ে নিয়ে অনুরাগীদের ছিল অনেক কৌতূল। তার বাগদানের মাধ্যমে এবার সেটির অবসান ঘটল।
অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে বাগ্‌দান সম্পন্ন হয়েছে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার। শনিবার নয়াদিল্লির কাপুরতলা হাউসে জাঁকজমকপূর্ণভাবে আংটি বদল করেন তারা। অভিনেত্রী রাত সাড়ে ৯টায় ইনস্টাগ্রামে কয়েকটি ছবি দিয়ে বাগদানের খবরটি জানিয়েছেন ভক্তদের।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, যুগলের পরনে সাদা পোশাক, হাতে বাগ্‌দানের আংটি। একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের মধ্যেই প্রায় হারিয়ে গিয়েছেন পরিণীতি ও রাঘব।
রাঘব চড্ডার পড়াশোনা ইংল্যান্ডের লন্ডন স্কুল অব ইকোনমিক্স-এ। অন্য দিকে, পরিণীতিও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। যশরাজ ফিল্মসে মার্কেটিংয়ের কাজ করতে করতে ২০১১ সালে সিনেমার পর্দায় অভিষেক পরিণীতির। বিদেশের মাটিতেই বন্ধুত্বের সূত্রপাত রাঘব ও পরিণীতির। দীর্ঘ দিনের বন্ধুত্ব থেকেই প্রেমের সূত্রপাত তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ