1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

প্যারিসে ফাইভ স্টার হোটেলে ভয়াবহ আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬
  • ১৫৯ Time View

1954ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি ফাইভ স্টার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছয়টার দিকে হোটেলটিতে আগুন ছড়িয়ে পড়ে। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে হোটিলটির ছাদ পুরোপুরি ধসে গেছে। আশপাশের ভবনগুলো থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ক্যাপ্টেন ভন বট টেলিভিশন চ্যানেল বিএফএম কে জানান, অগ্নিকাণ্ডে রিজ ফাইভ স্টার হোটেলটির একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্যুইটারে অনেকেই অগ্নিকাণ্ডের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে, পুলিশ হোটেলের আশপাশের এলাকা লোকজনের প্রবেশ বন্ধ করে দিয়েছে। এছাড়া রাজধানীতে ধোঁয়া উড়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ