1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

প্যারিসে পৌঁছেছেন মেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৫৬ Time View

ফ্রান্সের প্যারিসে পৌঁছলেন লিওনেল মেসি। পিএসজির সঙ্গে চুক্তি করতে প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দিচ্ছেন বিশ্বসেরা ফুটবলার মেসি। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় প্যারিসে পৌঁছেছেন মেসি। এর আগে বিকেল পাঁচটার দিকে পরিবারকে নিয়ে বার্সেলোনা ছাড়েন আর্জেন্টাইন তারকা।

দিনভর গুঞ্জন ও সম্ভাবনার নানান খবরের পর মেসির যোগ দেওয়ার খবর জানিয়ে দেয় পিএসজি। ১৩ সেকেন্ডের ভিডিওতে মেসির আগমন ও চুক্তি স্বাক্ষরের সব ইঙ্গিত স্পষ্ট। সেই সঙ্গে তার জেতা ছয় ব্যালন ডি’অরের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে ভিডিওতে। আছে পার্ক দেস প্রিন্সেসে তার আগমন ও পিএসজির ড্রেসিং রুমের ছায়াচিত্র। মঙ্গলবার বাংলাদেশ সময় পিএসজি কর্তৃপক্ষ এক টুইটে জানান, ‘মেসি প্যারিস সেন্ট জার্মেইনের নতুন খেলোয়াড়।’ ক্লাবটি আরও জানায়, ১০ নম্বর জার্সি পাচ্ছেন না মেসি।

এদিকে, মেসিকে বরণ করতে ক্লাবটির সামনে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। মেসিকে দেখতে প্যারিসের বিমানবন্দরের সামনে জড়ো হতে থাকেন পিএসজি সমর্থকরা। ‘মেসি’, ‘মেসি’ চিৎকারে বিমানবন্দর এলাকা মাতিয়ে তুলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেসব ভিডিও। মেসির জন্য প্যারিস বিমানবন্দরে লাল গালিচাও বিছানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ