1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধে, বিজিবি মোতায়েন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৩৯ Time View

shavarন্যূনতম বেতন ৮ হাজার টাকা করার দাবিতে টানা ৫ দিন বিক্ষোভের পর আজ বৃহস্পতিবার গাজীপুর ও নারায়াণগঞ্জের অধিকাংশ পোশাক কারখানা খুলে দেয়া হলে শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিয়েছে। তবে আশুলিয়ার জিরানী বাজার এলাকার কয়েকটি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আবারো অবরোধের চেষ্টা করেছে পোশাক শ্রমিকরা।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শ্রমিকরা পুলিশের ওপর চোরাগুপ্তা হামলা চালায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর জেলার দক্ষিণ পানিশাইল এলাকার মাছিহাটা গ্রুপের শ্রমিকসহ আশপাশের প্রায় ১০টি কারখানার শ্রমিকরা সকাল থেকেই জড়ো হতে থাকেন। তারা মহাসড়কে এসে অবস্থান নেয়ার চেষ্টা করে। এ সময় তারা কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানোর চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আশুলিয়ার শিল্প পুলিশের পরিদর্শক আবদুস সাত্তার জানান, এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। পরিস্থিতির সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিজিবিও মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ