1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

পুরুষদের নামাজে ইমামতি করে ‘হুমকি’র মুখে জামিদা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮
  • ৮৮ Time View

শুক্রবার ভারতের মালাপ্পুরমে পুরুষদের নামাজে ইমামতি করেছিলেন জামিদা নামে এক নারী। আর তারপরই থেকেই বিভিন্ন ধর্মীয় সংগঠনের হুমকির মুখে পড়েছেন তিনি।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। তবে পেশায় শিক্ষক ওই নারীকে কী হুমকি দেয়া হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি ওই প্রতিবেদনে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অল্প কয়েকজন পুরুষই যোগ দিয়েছিলেন ওই জামাতে। কোনো নারী যাননি।

ধর্মীয় সংগঠনগুলো বলছে, অবাঞ্ছিত কিছু যাতে না ঘটে সে জন্যই পুরুষ ও নারীর একত্রে নামাজ পড়ার বিধান নেই। নারীদের নমাজে কোনও মহিলা নেতৃত্ব দিতে পারেন। কিন্তু পুরুষের জামাতে কোনও মহিলার ইমামের ভূমিকা নেয়াটা ধর্মসম্মত নয়।

একটি সংগঠনের মন্তব্য, ‘স্রেফ চমক দিয়ে রাতারাতি তারকা হওয়ার লোভেই জামিদা এই কাজ করেছেন।’

তবে এসব মানতে নারাজ জামিদা। উল্টো এমন নামাজের আয়োজনের আরও পরিকল্পনা আছে তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ