1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

পিকআপ চাপায় ইউপি সদস্য নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০২ Time View

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পিকআপভ্যান চাপায় ফয়জুর রহমান ফজলু (৫০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে কুলাউড়া-বড়লেখা সিঅ্যান্ডবি সড়কের মানিকসিংহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফয়জুর রহমান ফজলু তালিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়জুর রাতে ব্যক্তিগত কাজ শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে মানিকসিংহ নামক স্থানের ব্রিজ অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ইউপি সদস্য ফয়জুর পার্শ্ববর্তী খাদে ছিটকে পড়েন।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস জানান, রাত ১২টায় হাসপাতাল থেকে নিহত ইউপি মেম্বার ফয়জুরের মরদেহ তিনি গ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ