1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

পিএসএলের ফাইনাল এবার করাচিতে!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭
  • ৯৯ Time View

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না। টুকটাক যে কয়টা আন্তর্জাতিক খেলোয়াড় খেলতে যাচ্ছেন, ম্যাচগুলো হচ্ছে লাহোরে। তবে এবার দেশের অন্য ভেন্যুগুলোর প্রতিও বিদেশীদের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে তারা।

দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী বছরের আসরে ফাইনালটি অনুষ্ঠিত হতে পারে করাচিতে।

পিএসএলের আগামী আসরে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন চারজন। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ তো আগের আসরেও ছিলেন। এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোস্তাফিজুর রহমান। রোববার প্লেয়ার্স ড্রাফটে লাহোর কালান্দার্স কিনেছে বাঁহাতি এই পেস সেনসেশনকে।

লাহোরে ওই প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানেই করাচিতে আগামী আসরের ফাইনাল হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন নাজাম শেঠি। যদি সত্যিই এমনটা হয়, তবে টানা দ্বিতীয় বছরের মত পিএসএলের ফাইনাল হবে পাকিস্তানে। আর লাহোরের দর্শকরা আন্তর্জাতিক মানের খেলা নিজেদের মাঠে দেখতে পাবেন প্রায় এক দশক পর।

করাচিতে পিএসএলের ফাইনাল আয়োজনের ব্যাপারে নাজাম শেঠি বলেন, ‘করাচিতে এটা আয়োজনের জন্য আমাদের প্রতিশ্রুতি রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ