1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

পায়ে হেঁটেই বাড়ির পথে লাখো মানুষ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬
  • ১৫৮ Time View

1605বিশ্ব ইজতেমা শেষে গাড়ি না পেয়ে পায়ে হেঁটেই নিজ গন্তব্য বাড়ির পথে রওয়ানা হয়েছেন ঢাকা এবং এর আশপাশের লাখো মুসল্লি। যারা বিশ্ব ইজতেমার মুনাজাতে অংশ নেয়ার জন্য ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকা থেকে ইজতেমায় গিয়েছেন।

মুনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য রওয়ানা হয়েছেন পায়ে হেঁটেই। গণপরিবহন না থাকায় নিজের কাপড়ের ব্যাগ মাথায় নিয়েই রওয়ানা হয়েছেন এসব ধর্মপ্রাণ মুসলমান। বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গি ইজতেমা মাঠের আশেপাশের এলাকায় সকাল থেকেই বন্ধ রয়েছে যান চলাচল।

এয়ারপোর্ট থেকে গণপরিবহন চলাচল করলেও সংখ্যায় কম থাকায় সব যাত্রী ওঠার সুযোগ পাচ্ছেন না। তাই বেশিরভাগ মুসল্লি পায়ে হেঁটেই রওয়ানা দেন। আবার কিছু কিছু পরিবহন এয়ারপোর্ট থেকে বিশ্বরোড পর্যন্ত ভাড়া কাটছে ৫০ টাকারও বেশি।

গত ৮ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। আজ মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এর প্রথম পর্ব। আগামী ১৫ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হয়ে তিন দিন পর শেষ হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক এই সম্মেলন। ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ