1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি সিনেমা এলেই কি হলগুলো বাঁচবে স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫ জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে যে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-জাপান সম্পর্ককে যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি করার প্রত্যয় প্রধানমন্ত্রীর অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যয় জাপান ও বাংলাদেশের বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক চলছে

পালমিরার আরেকটি প্রাচীন স্থাপনা ধ্বংস করল আইএস

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০১৫
  • ১৯৯ Time View

ইসলামিক স্টেট জঙ্গিরা সিরিয়ার প্রাচীন পালমিরা নগরীর দুইহাজার বছর পুরনো এতিহ্যবাহী sadahsjpl;আরেকটি স্থাপনা ধ্বংস করে দিয়েছে। দ্বিতীয় খ্রিস্টাব্দ থেকে ইউনেস্কো ঘোষিত গুরুত্বপূর্ণ প্রাচীন নিদর্শনের অন্যতম এই খিলানটি রোমান বিজয় উদযাপনের অংশ হিসেবে সমাদৃত হয়ে আসছিল।
পালমিরার এক মানবাধিকারকর্মী মোহাম্মদ হাসান আল-হোমসি সোমবার এএফপিকে জানান, পালমিরার বিজয় তোরণ বলে পরিচিত ওই প্রাচীন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে আইএস।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিজয় তোরণ নামে ওই প্রাচীন স্থাপনা যে ধ্বংস হয়েছে বিভিন্ন সূত্র এটি নিশ্চিত করেছে ।
সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের পরিচালক মামুন আবদুল করিমও এই খবরটি সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি রয়টার্সকে বলেছেন, পালমিরার নিয়ন্ত্রণ পুরোপুরি আইএস’র দখলে, তার ভাষায় শহরটি শেষ হয়ে গেছে। এর আগে পালমিরা নগরীর আরও দুটো প্রাচীন স্থাপনা ধ্বংস করে আইএস জঙ্গিরা। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পালমিরা গত মে মাসে দখল করে নেয় আইএস। তখন আশঙ্কা করা হয়েছিল আইএস জঙ্গিরা হয়তো জাতিসংঘের বিশ্ব হেরিটেজসাইটগুলো ধ্বংস করে ফেলবে।
রোমান স্থাপত্যের নিদর্শনবাহী পালমিরাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলোর অন্যতম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ