1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

পারস্য উপসাগরে জাহাজডুবি, ২৯ নাবিককে উদ্ধার করল ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৭০ Time View

পারস্য উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের ডুবে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে ২৯ নাবিককে উদ্ধার করেছে ইরান।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বৈরী আবহাওয়ার কারণে ওই জাহাজটি ইরানের বুশেহর প্রদেশের উপকূলে ডুবে যায়।

ইরানের নৌ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পারস্য উপসাগরে ডুবে যাওয়া আমিরাতের জাহাজটির এক নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চলছে। ইরানের ‘নাজি-১৮’ ও ‘নাজি-২০’ নামের দুটি নৌযান উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে। তবে ঝড়ো হাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইরানের আবহাওয়া বিভাগ বলছে, দুর্ঘটনাস্থলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটারের বেশি। দুর্ঘটনার পরপরই ইরানের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেন। জাহাজটিতে গাড়ি বহন করা হচ্ছিল
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ