1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১ হাজার ৮১০ মামলা চুক্তি আছে, কর্মী নেই: গ্রিসের শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই দুর্নীতির মামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নোরা ফাতেহিকে দিল্লির আদালতের সমন নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন

পারমাণবিক বোমা বহনে সক্ষম উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ১২০ Time View

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রোববারের ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে উত্তর কোরিয়ার দাবী, ভারী পারমাণবিক ওয়্যারহেড বহনের সক্ষমতা যাচাই করতে নতুন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে।

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুসং এলাকা থেকে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর প্রায় সাতশ কিলোমিটার পর্যন্ত উড়ে তা জাপান সাগরে গিয়ে পড়েছে।

সোমবার উত্তর কোরিয়ার তরফ থেকে বলা হয়েছে, ভারী পারমাণবিক ওয়্যারহেড বহনে সক্ষম উন্নত ব্যালিস্টিক রকেটের পরীক্ষা চালানো হয়েছে।

North-Korea

তবে দক্ষিণ কোরিয়া বলছে উত্তর কোরিয়ার এমন দাবী তারা যাচাই করতে পারেনি। দেশটির প্রেসিডেন্ট মুন জাতীয় নিরাপত্তা পরিষদের এক জরুরি সভায় সম্প্রতি চালানো উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছেন।

জাতিসংঘের নিষেধাজ্ঞা স্বত্তেও এ বছর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর মধ্যে সবগুলো সফল হয়নি। উত্তর কোরিয়ার বার বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক অঙ্গনে শঙ্কা তৈরি করেছে সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কে অস্থিতিশীলতা বেড়ে গেছে।

রোববারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র এবং জাপান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ