1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ১০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৭১ Time View

আফগান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে বুধবার মানববিহীন মার্কিন বিমান (ড্রোন) হামলায় ১০ জন নিহত হয়েছে। খবর ডনের।

এদিন পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ শহরের ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে জঙ্গিদের একটি ঘাঁটিতে মার্কিন ড্রোন থেকে পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ১০ জন নিহত হয়।

পাকিস্তান বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের এই ড্রোন হামলার প্রতিবাদ জানিয়ে আসছে। এমন হামলায় পাকিস্তানে সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় বলে অভিযোগ দেশটির। কিন্তু গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জঙ্গিদের লক্ষ্য করে ড্রোন হামলার পক্ষে কথা বলেন।

যুক্তরাষ্ট্রস সাধারণত ড্রোন হামলা নিয়ে কোনো মন্তব্য করে না। গত কয়েত বছরে ড্রোন হামলায় শত শত পাক নাগরিক নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ