1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

পাকিস্তানের কিংবদন্তি স্পিনারের মেয়ের জামাই হলেন শাদাব খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ৭৮ Time View

পাকিস্তানের ক্রিকেটে যেন চলছে বিয়ের পর্ব। হারিস ও শান মাসুদের পর এবার বিয়ের পিঁড়িতে বসলেন শাদাব খান। পাকিস্তানের এই অলরাউন্ডার বিয়ে করেছেন সাবেক কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাকের মেয়েকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবর নিজেই নিশ্চিত করেছেন শাদাব খান।
শাদাব লিখেন, ‘আমি আমার মেন্টরের (সাকলায়েন মুশতাক) পরিবারের সদস্য হতে যাচ্ছি। যখন থেকে ক্রিকেট খেলা শুরু, পারিবারিক জীবনকে আলাদা রাখতে চেয়েছি। আমার পরিবারও সবার থেকে আলাদা থাকতে চেয়েছে। একই কথা বলেছে আমার স্ত্রী। সে একান্তে জীবন থাকতে চায়।’
শাদাব খানের বিয়ের সংবাদ দেখে অভিনন্দন জানিয়েছেন সতীর্থরা। পাকিস্তানের এই অলরাউন্ডারের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে ইফতিখার আহমেদ লিখেন, ‘এই ব্যক্তিটি আজ থেকে শুধু ভাই নয়, দুলা মিয়া ভাইও হয়ে গেছে। ভাইজানদের ক্লাবে স্বাগত শাদাব। শুভকামনা রইল।’
ইমাম উল হক তার টুইটে লিখেন, ‘অনেক অভিনন্দন শ্যাডি। তবে ভাবির জন্য চিন্তা হচ্ছে। সবকিছু সহ্য করার ক্ষমতা ওকে দিক ঈশ্বর, এই প্রার্থনাই করি।’
ইমাম উল হক ছাড়াও টুইটে অভিনন্দন বার্তা জানিয়েছেন হ্যারিস রাউফ, খুশদিল শাহ, আসিফ আলিসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ