1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

পাকিস্তানেও একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩৯ Time View

বিশ্ব জুড়ে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। পাকিস্তানেও দিনে দিনে বেড়ে চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। পাকিস্তানে একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।বৃহস্পতিবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৮৭৪ জনসহ মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৫৯ জনে। দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে ৩৪৬ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ হাজার ৫২ জন।স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ হাজার ৩৬১ জন। এদের মধ্যে ১১১ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ১৬০টি নমুনা পরীক্ষায় এ ফল মিলেছে।আন্তর্জাতিক গণমাধ্যমে জানা যায়, দেশটির পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। পাঞ্জাবে ৬ হাজার ৬১ জন, সিন্ধুতে ৫ হাজার ৬৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া খাইবরে-পাখতুনওয়াতে ২ হাজার ৩১৩ জন, বেলুচিস্তানে ৯৭৮ জন, বালতিস্তানে ৩৩৩ জন, ইসলামাবাদে ৩১৩ জন আক্রান্ত হয়েছেন। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এ পর্যন্ত ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ