1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আরব আমিরাতের কার্যক্রম চালু রাখতে মরিয়া জনতা ব্যাংক নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায়: ওয়াহিদউদ্দিন মাহমুদ আমিরাতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের প্রক্রিয়া ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চায় ব্যাংক কর্তৃপক্ষ তানজিন তিশাকে আইনি নোটিশ, ছবি সরানোর দাবি | Boishakhi Online অনুমতি ছাড়া ছবি ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ: অভিনেত্রী তানজিন তিশাকে আইনি নোটিশ চার দফায় কমার পর ভরিতে ২,২১৬ টাকা বাড়ল সোনার দাম ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা এশিয়া কাপ আর্চারিতে রুপা পেল বাংলাদেশ মা হারালেন নায়িকা পপি শব্দতরঙ্গ দিয়ে আগুন নেভানোর যন্ত্র: আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় স্বর্ণ জিতল কিশোরী

পরীক্ষা বাতিলের দাবিতে শহীদ মিনারে ভর্তি-ইচ্ছুকরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৫৬ Time View

মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল ও নতুন পরীক্ষা নেওয়ার দাবিতে সোমবার শহীদ মিনারে অবস্থান kasl;dasdasনিয়েছেন শতাধিক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। এর আগে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাদের সরিয়ে দেয়।

মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করে আন্দোলনকারীরা তা বাতিলের দাবি জানিয়ে আসছেন। তাদের আন্দোলনের মধ্যেই রোববার পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক রোববার সংবাদ সম্মেলনে বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঠিক নয়। তিনি শিক্ষার্থীদের আন্দোলন বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন।

সকাল সাড়ে নয়টার দিকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। কিন্তু পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে তারা সেখান থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন। পুলিশ সেখানেও তাদের বাধা দেয়। পুলিশি বাধার মধ্যে শতাধিক শিক্ষার্থী শহীদ মিনারের পাদদেশে বসে পড়েন। ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে স্লোগান দেন। পুলিশ সেখানে অবস্থান নিলেও শিক্ষার্থীদের তুলে দেয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ