1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

পরিস্থিতি আরও খারাপ হলে ফ্লাইট স্থগিত: বেবিচক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪৬ Time View

দেশে করোনা পরিস্থিতি আরও অবনতি হলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিয়মিত ফ্লাইট পরিচালনা স্থগিত করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এমনকি পরিস্থিতি বিবেচনা করে চার্টার্ড ফ্লাইটের ক্ষেত্রেও এরকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান কুর্মিটোলায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

বেবিচক চেয়ারম্যান জানান, ফ্লাইটে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করায় এখনই অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের যাত্রী সংখ্যা কমানোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে না।

তিনি বলেন, ‘আমরা প্রতিটি এয়ারলাইনসের সঙ্গে আলোচনা করেছি এবং তারা তাদের ফ্লাইটে স্বাস্থ্য নির্দেশনা নিশ্চিত করছে।’

‘আমি মনে করি অন্য যে কোনও উপায়ে ভ্রমণের চেয়ে এখন উড়োজাহাজে ভ্রমণ অনেক বেশি নিরাপদ। এখানে যে ব্যবস্থা আছে তাতে ভ্রমণ নিরাপদ হবে,’ যোগ করেন তিনি।

বুধবার থেকে বড় উড়োজাহাজগুলোতে ২৬০ জনের বেশি যাত্রী পরিবহন না করতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

তিনি আরও বলেন, ‘বিমানবন্দরে সামাজিক দূরত্ব নিশ্চিত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।’

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘যে উড়োজাহাজে পাশাপাশি তিন আসন আছে, তাতে মাঝের যাত্রীকে বাধ্যতামূলক ফেসশিল্ড পরতে হবে। যাত্রী যদি মনে করেন, তাহলে তাকে পিপিই সরবরাহ করতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ