1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

পদ্মাসেতুর ঋণচুক্তির মেয়াদ বাড়ালো এডিবি-জাইকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২
  • ১২০ Time View

পদ্মাসেতুর ঋণচুক্তির মেয়াদ আরো ১ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি ও জাইকা। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র এতথ্যের সত্যতা নিশ্চিত করেছে। শুক্রবার এ বিষয়ে এডিবি ও জাইকা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইআরডি’র সিনিয়র সচিব ইকবাল মাহমুদ।

ইকবাল মাহমুদ ঋণচুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে বৃহস্পতিবার দুপুরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক হুয়ান মিরান্দার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি এতথ্য জানিয়ে চূড়ান্ত সুখবরের জন্য শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান।

দুপুর ৩টা ১০ মিনিটে বৈঠকটি শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।

এর আগে হুয়ান মিরান্দা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
শুক্রবার ৩১ আগস্ট এডিবি ও জাইকা’র পদ্মাসেতুর অর্থায়ন বিষয়ে ঋণচুক্তির মেয়াদের শেষ তারিখ।

বৈঠক শেষে হুয়ান মিরান্দা আবারো বলেন, “পদ্মাসেতু হবেই।“

এর আগে অর্থমন্ত্রীকেও এডিবি’র মহাপরিচালক নিশ্চিত করে বলেছেন, “পদ্মাসেতু হবে।“

সূত্র আরো জানিয়েছে, ঋণচুক্তির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে এডিবি ও জাইকা’র কাছে ইআরডি চিঠিও দিয়েছে।  ইকবাল মাহমুদও একথা স্বীকার করেছেন সাংবাদিকদের কাছে।

পদ্মাসেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করার পর প্রকল্পের অন্যতম অংশীদার এডিবি এবং জাইকা ঋণচুক্তির মেয়াদ এর আগে একমাস বাড়িয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ