1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসিবি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২০
  • ৪৮ Time View

‘দ্য হান্ড্রেড’ পেছানোর পর পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড চেয়ারম্যান কলিন গ্রেভস। শুক্রবারই এমন ঘোষণা দিয়েছেন তিনি। তার উত্তরসূরিও বেছে নেওয়া হয়েছে এর মধ্যে। ইয়ান হোয়াটমোর হবেন পরবর্তী চেয়ারম্যান। এই মাসের শেষ দিকে বার্ষিক সাধারণ সভায় সেটি চূড়ান্ত করা হবে।এখন কলিন গ্রেভসের লক্ষ্য আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ার দিকে। জুনেই এই নির্বাচন হওয়ার কথা। ২০১৫ সালে দায়িত্ব পাওয়া ইসিবির চেয়ারম্যান গ্রেভস ‘দ্য হান্ড্রেড’ পরিকল্পনার মূল উদ্যোক্তা ছিলেন। তাই চেয়ারম্যান হিসেবে গ্রেভসের দায়িত্বে থাকার কথা ছিল নভেম্বর পর্যন্ত। গত বছরেই তার এই মেয়াদ বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল।  এখন টুর্নামেন্টই পিছিয়ে যাওয়ায় আগেভাগে সরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি। গ্রেভস বলেছেন, ‘যেহেতু দ্য হান্ড্রেড এক বছর পিছিয়ে গেছে। তাই আমার গত বছরের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটা আবার পুনর্বিবেচনা করেছি। বোর্ডকে তাই অনুরোধ করেছি, যতদ্রুত সম্ভব বিদায় যেন নিতে পারি। সেটা ৩১ আগস্টের মধ্যেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ