1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

নয়াপল্টনে ছাত্রদলের দুই পক্ষ মুখোমুখি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪
  • ১৩২ Time View

noyapolton satro dolছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে দুটি পক্ষ। সরাসরি সংঘর্ষে না জড়ালেও পক্ষে-বিপক্ষে মিছিলে উত্তপ্ত হয়ে উঠেছে আশপাশ এলাকা। যে কোনো সময়ে সংঘর্ষের আশঙ্কা করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

আজ রোববার সকাল ৮টা থেকেই নতুন কমিটির নেতাকর্মী কার্যালয়ে সামনে অবস্থান নেন। এ সময় আগের দিন কেন্দ্রীয় কার্যালয়ে বিদ্রোহী গ্রুপের দেওয়া তালা ভেঙে ফেলেন তারা।

কমিটির নেতাকর্মীরা বলছেন, বিএনপি চেয়ারপারসন নতুন কমিটির ওপর আস্থা রেখে তাদের নেতৃত্ব দিয়েছেন। যে কোনো পরিস্থিতিতে সেই দায়িত্ব পালন করা হবে। এক্ষেত্রে বাধা আসলে প্রতিহত করা হবে।

এরপর বেলা সাড়ে ১২টার দিকে পদবঞ্চিত নেতারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষই কমিটির পক্ষে-বিপক্ষে মিছিলে পুরো এলাকা উত্তপ্ত করে রেখেছে।
 
এর আগে শনিবার দিনভর বিক্ষোভ করে নতুন কমিটি বিলুপ্তির দাবি জানিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন পদবঞ্চিত বিদ্রোহী নেতাকর্মীরা। একই সঙ্গে রোববার সকাল থেকে কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন পদবঞ্চিতরা। সদ্য ঘোষিত ছাত্রদলের নতুন কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

উল্লেখ্য, রাজিব আহসানকে সভাপতি ও মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে গত মঙ্গলবার রাতে ২০১ সদস্যবিশিষ্ট ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি ঘোষণা করার পর থেকেই পদবঞ্চিতরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ