1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

ন্যাটো ইস্যুতে ফিনল্যান্ড-সুইডেনকে যে হুশিয়ারি দিল রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৫১ Time View

রাশিয়ার হুশিয়ারি অপেক্ষা করে নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে সুইডেন ও ফিনল্যান্ড পশ্চিমা নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী জুনে তাদের সদস্য করা হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

তবে এতদিন নিরপেক্ষ থাকা দেশ দু’টি ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান পরিচালনার পরে নিজেদের নিরাপত্তার ব্যাপারে নড়েচড়ে বসেছে। গতকাল বুধবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মেরিন ও সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডেলেনা অ্যান্ডারসন বৈঠক করেন। বৈঠকের পর তারা জানান, নিজেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য এখন ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি ভেবে দেখবে।

আর এতেই খেপেছে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরামর্শক দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, ব্যালটিক অঞ্চলে নিউক্লিয়ার অস্ত্র মোতায়েন করবে রাশিয়া।
তিনি বলেন, ব্যাল্টিক অঞ্চলকে নিউক্লিয়ার মুক্ত রাখার বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। এখানে ভারসাম্য পুনস্থাপন করতে হবে। আজকের দিনের আগ পর্যন্ত রাশিয়া এমন কোনো সিদ্ধান্ত নেয়নি এবং আগেও নেয়নি।

এদিকে রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১ হাজার ৩০০ কিলোমিটার সীমানা রয়েছে। বুধবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তারা কয়েক মাস না কয়েক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবেন ন্যাটোতে যোগ দেবেন না কি দেবেন না। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ