1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ১২৯ Time View

‘দেশ যাবে এগিয়ে, যাত্রা হোক নিরাপদ, নৌ আইন মানব এটাই হোক মোর অঙ্গীকার’ প্রতিপাদ্যে শুরু হয়েছে নবম বারের মতো দেশব্যাপী ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৭’। নৌপথের নিরাপত্তা ও দুর্ঘটনামুক্ত নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ও সবার সচেতনতা বাড়াতে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে এ নৌ নিরাপত্তা সপ্তাহ। চলবে আগামী ২২ মে পর্যন্ত।

নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়া নৌ পরিবহন মন্ত্রণালয় এবং নৌ পরিবহন অধিদফতরও যৌথভাবে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করছে।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, ‘নৌ পরিবহন নিরাপদ ও আধুনিক করতে নদীপথে চলাচলকারী লঞ্চমালিক, শ্রমিক, যাত্রীসাধারণকে অধিক সচেতন হতে হবে। ধারণ ক্ষমতার অধিক যাত্রী ও মালামাল পরিবহন রোধসহ নৌ পরিবহন সংক্রান্ত আইন যথাযথভাবে প্রয়োগ ও আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ খুবই জরুরি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রত্যন্ত অঞ্চলে স্বল্প মূল্যে যাত্রী ও মালামাল পরিবহনে নৌযানের কোনো বিকল্প নেই। এ জন্য প্রতিকূল আবহাওয়ায় নদীপথে চলাচলরত নৌযানগুলোকে যথাযথ সতর্ক ও সচেতন থাকার জন্য আমি নৌযান মালিক, মাস্টার ও যাত্রী সাধারণসহ নৌযান সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আশা করি, নৌ আইন মেনে চলার পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সচেতনতায় নৌযান ও নৌপথ আরও নিরাপদ হবে।’

নৌ পরিবহন অধিদফতর জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে নৌপথে চলাচলে ঝুঁকি মোকাবেলায় যাত্রী, মালিক, শ্রমিকসহ আপামর জনসাধারণের সচেতনতা সৃষ্টিতে নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করছে নৌ পরিবহন অধিদফতর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ