1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

নোয়াখালীতে বাসের ধাক্কায় নিহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ১৩৪ Time View

21নোয়াখালী সদরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কের সমিতির দোকান এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশারর ২ যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো ২ জন।

ঘটনাস্থলেই মৃত্যু হয় মুক্তিপদ মজুমদারের (৫৫)। পরে আহতদের মধ্যে ৩ জনকে হাসপাতালে নেয়ার পর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুরের প্রবাসী ফারুক চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান।

অপর দুজনকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।

মুক্তিপদ মজুমদার (৫৫) সুবর্নচর উপজেলার চরআমানউল্ল্যাহ ইউনিয়নের বৈরাগী বাজার গ্রামের কৃষ্ণ মজুমদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সুবর্ন পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৮টায় দিকে সোনাপুর থেকে হাতিয়া উপজেলার স্টীমার ঘাটে যাওয়ার সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কের সমিতির দোকান এলাকায় পৌঁছলে সুবর্নচর থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুইজন নিহত ও দুইজন আহত হন।

মরদেহ ২টি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ