1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
টোকিওতে তারেক রহমানকে বিএনপি নেতা-কর্মীদের করতালি টিভিতে যত খেলা, টেস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, মাঠে আর্সেনাল ৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগ আবেদনে মাত্র ৮ দিন দিল বিমান ৫ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের জাপানের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহবান প্রধানমন্ত্রীর | Boishakhi Online অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ বিদেশি সিনেমা এলেই কি হলগুলো বাঁচবে স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫

নেপাল-ভারত সীমান্তে অবরোধ, আবারও উদ্বেগ মুনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
  • ২৫৮ Time View

নেপাল-ভারত সীমান্ত দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিবহনে বাধা সৃষ্টি করায় আবারও 9উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গত মঙ্গলবার এক বিবৃতিতে দ্রুত এই বাধা তুলে নিতে ব্যবস্থা নেওয়ার জন্য দুই দেশের প্রতি আহ্বান জানান মুন। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।
বান কি মুনের মুখপাত্র স্টিফেন ডুজারিচ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, জাতিসংঘ মহাসচিব প্রকৃতপক্ষে নেপাল-ভারত সীমান্তে পণ্য পরিবহনে বাধা দেওয়ায় আবারও উদ্বেগ জানিয়েছেন। অবরোধের ফলে নেপালে তীব্র জ্বালানি-সংকট শুরু হয়েছে। ভূমিকম্প-বিধ্বস্ত গ্রামগুলোতে সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ডুজারিচ বলেন, ভূমিকম্প-উপদ্রুত এলাকায় জরুরি খাদ্য, গরম কাপড় ও আশ্রয়স্থল নির্মাণসামগ্রী পাঠানোর জন্য সাহায্য সংস্থাগুলো জ্বালানির প্রয়োজনের কথা বলেছে। তীব্র ঠান্ডায় এসব উপদ্রুত এলাকা খুব তাড়াতাড়ি বিচ্ছিন্ন হয়ে পড়বে।
ডুজারিচ বলেন, জাতিসংঘের মহাসচিব মনে করেন, ভূ-বেষ্টিত দেশ হিসেবে এবং মানবিক কারণেও নেপালের মুক্ত বাণিজ্যের অধিকার আছে। এ জন্য তিনি সব পক্ষকে অনতিবিলম্বে বাধা তুলে নিতে আহ্বান জানান।
নেপালের নতুন সংবিধান নিয়ে আপত্তি তুলে মূলত তরাই অঞ্চলে ভারতীয়-বংশোদ্ভূত মদেশীয় সম্প্রদায় এই অবরোধ শুরু করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ