1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

নেপালের ক্রিকেট দূত ধোনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুন, ২০১২
  • ১৫২ Time View

নেপালের ক্রিকেট দূত হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পাশাপাশি দেশটির পর্যটন শিল্প প্রচারেও কাজ করবেন তিনি।

দুইদিনের সফরে কাঠম‍ণ্ড‍ুতে যাওয়া বিশ্বকাপ জয়ী নেতাকে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ক্রিকেট দূত হিসেবে মনোনীত করার ঘোষণা দেন দেশটির পর্যটন ও বিমানমন্ত্রী পোস্তা বাহাদুর বোগাতি। এ বিষয়ে পর্যটন বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান সুভাষ নিরাউলা জানান, ‘ধোনির নিয়োগে পর্যটন শিল্পের বিকাশ আরও বৃদ্ধি পাবে।’

ক্রিকেট অ্যাসোসিয়েসন অব নেপালের কর্মকর্তা, সাংবাদিক ও সমর্থকদের সঙ্গে কাজ করবেন ধোনি। অনুষ্ঠানে ভারতীয় অধিনায়কের সঙ্গে ছিলেন তার স্ত্রী সাক্ষী। সংবাদ মাধ্যমকে ধোনি বলেন, ‘যুবকদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে আসা উচিৎ। যা দেশের সুনাম বৃদ্ধিতে সহায়তা করে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ