1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

নেত্রকোনায় আক্রান্ত রোগীদের জন্য ২ চিকিৎসক নিয়োগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬
  • ১৫১ Time View

নেত্রকোনার কলমাকান্দায় পাঁচজন মারা যাওয়া ব্যক্তির রোগ চিকেন পক্স বা জলবসন্ত বলে প্রাথমিকভাবে চিহ্নিত করেছেন ঢাকা থেকে আসা চিকিৎসক দলের সদস্যরা। আক্রান্ত রোগীদের আলামত সংগ্রহ করে ঢাকার রোগ তথ্য, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

সঠিক রোগের নাম জানতে অপেক্ষা করতে হবে আরো দু’দিন। আর আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক তদারকির জন্য এলাকায় নিয়োগ দেয়া হয়েছে দু`জন চিকিৎসক। এলাকার চিকিৎসা কাজে নিয়োজিত সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মীরাদের রাখা হয়েছে অতিরিক্ত নজরদারিতে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার জামশেন গ্রামে জলবসন্ত রোগে আক্রান্ত হয়ে গেল এক মাসে মারা গেছেন পাঁচজন। স্থানীয় স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে আক্রান্ত হয়েছেন আশপাশের আরও চারটি গ্রামের মোট চল্লিশ জন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরহাদ হোসেন  জানান, নতুন করে আরও আক্রান্ত হয়েছেন কিনা তার খোঁজ-খবর নেয়া হচ্ছে। আক্রান্ত রোগী আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি।

ঢাকা থেকে বিশেষ মেডিকেল টিম আক্রান্ত রোগীদের পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। রোগ তথ্য, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটের ডা. রায়হান শরীফ জানান, রোগীদের কাছ থেকে সংগ্রহ করা আলামত ল্যাবে নিয়ে দ্রুত পরীক্ষা করে রোগটির বিষয়ে বলা যাবে। তবে প্রাথমিকভাবে তার ধারণা এটি চিকেন পক্স বা জলবসন্ত।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফরহাদ হোসেন জানান, আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। আর যাতে কেউ সংক্রমিত না হয়, সেজন্যও নজরদারি বাড়িয়ে স্থানীয়দের সচেতন করা হচ্ছে।

জেলা সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার জানান, রোগীদের সার্বক্ষণিক তদারকির জন্য এলাকায় দু`জন চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। আক্রান্ত এলাকা থেকে চিকিৎসকরা রোগীদের নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ সরবরাহ করা হচ্ছে। ঢাকা থেকে আসা চিকিৎসক প্রতিনিধি দলের রোগ নির্ণয়ের রিপোর্ট পেলে আনুষ্ঠানিকভাবে তা গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ