1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

নেটিজেনদের উদ্দেশে বর্ষার যে হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বর্ষা। ক্যারিয়ারের প্রতিটি সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকেন। মাঝে মধ্যেই নিজের ভালোমন্দ কিংবা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেন বর্ষা। তবে ভিন্ন কারণে ব্যাপক চটেছেন এই নায়িকা।3

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বর্ষা। সেখানে নায়িকা জানান, তাকে নিয়ে কোনো ধরনের নেতিবাচক পোস্ট করলে মামলা করবেন তিনি।

পাঠকদের উদ্দেশে বর্ষার স্ট্যাটাসতি হুবহু তুলে ধরা হলো-

আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, নেক্সট টাইম যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টারভিউ থেকে কোনো কিছু কেটে কোনো পেইজে আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি তাহলে আমি সেই পেইজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হবো। এটা নিয়ে অলরেডি আমার ল-ইয়ার কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকটা পেইজের লিস্টও করেছি। কারণ সবকিছুরই একটা লিমিট থাকা উচিত। আয় করা উচিত হালাল উপায়ে কাউকে বাজে ভাবে উপস্থাপন করে নয়।

পোস্টটি করার সঙ্গে সঙ্গে ৯ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে বর্ষার কমেন্টবক্সে।

একজন লিখেছেন, সঠিক সিদ্ধান্ত। আরেকজন লেখেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, এগিয়ে যান আপু। নায়িকার এক ভক্ত লিখেছেন, একদম ঠিক কথা বলছেন। আপনার এই উদ্যোগ নেওয়া খুব প্রয়োজন ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ