1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

নির্মাণাধীন পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানোর কাজ চূড়ান্ত পর্যায়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮
  • ১১৩ Time View

নির্মাণাধীন পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে দ্বিতীয় স্প্যান বসানোর কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ সেতু প্রকল্পের শরীয়তপুরের জাজিরা অংশে আজ শনিবার বিকেলে (এ রিপোর্ট লেখা পর্যন্ত সময় বিকেল সাড়ে ৫টায়) সেতুর ৩৮ ও ৩৯ নং পিলারের উপর দ্বিতীয় স্প্যানটি বসানোর জন্য ক্রেণ দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নং পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয়। দ্বিতীয় স্প্যান বসানোর মধ্যদিয়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ আরো একধাপ এগিয়ে যাবে।
পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে এ সেতুর নির্মাণ কাজ প্রায় ৫৬ শতাংশ সম্পন্ন হয়েছে।
২০১৪ সালের ২৮ জুন চায়না মেজর ব্রীজ কনস্ট্রাকশন কোম্পানীর সাথে চুক্তি স্বাক্ষরের পর ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ বিশিষ্ট পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। কংক্রিট ও ইস্পাতের তৈরী দ্বিতল বিশিষ্ট এ সেতুতে মোট পিলার বা খুঁটি থাকবে ৪২টি। বর্তমানে প্রায় ৫০ ভাগ পিলার নির্মাণের কাজ চলমান। এক পিলার থেকে আরেক পিলারের দুরত্ব ১৫০ মিটার। মোট স্প্যান বসানো হবে ৪১টি। একেকটি স্প্যানের ওজন ৩ হাজার মেট্রিক টনের বেশী। পদ্মা সেতুর প্রতিটি পিলারের নিচে ৬টি করে পাইল বসানো হচ্ছে। এ সেতুতে মোট ২৪০টি পাইল বসানো হবে। এ পাইল গুলো ৯৬ মিটার থেকে ১২৮ মিটার মাটির গভীরে বসানো হচ্ছে। সূত্রমতে, এ পর্যন্ত শতাধিক পাইল বসানোর কাজ শেষ হয়েছে। দ্বিতল বিশিষ্ট এ সেতুর নিচ দিয়ে চলবে রেল গাড়ি আর উপর দিয়ে যাতায়াত করবে যাত্রী ও পন্যবাহি যানবাহন। পানির স্তর থেকে ৬০ ফিট উঁচু হবে মূল সেতু। সেতুর প্রস্থ্য ৭২ ফিট,যা হবে ৪ লেন বিশিষ্ট। এ সেতু নির্মাণে চার হাজারেরও বেশী দেশী বিদেশী জনবল দিন-রাত কাজ চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ