1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

নির্বাচনী ফল মানছেন না মাওবাদীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ১৬৪ Time View

maoনির্বাচন হওয়ার পরও নেপালে রাজনৈতিক সংকট অব্যাহত রয়েছে। চক্রান্তের অভিযোগ এনে গণপরিষদের নির্বাচনের ফল মানতে নারাজ মাওবাদীরা। ভোটপ্রক্রিয়া খতিয়ে না দেখা হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন প্রচণ্ড।

কয়েকদিন আগে ভোটগ্রহণ হওয়ার পরও দেশটির রাজনৈতিক সঙ্কট কাটার কোন লক্ষণ নেই। গণপরিষদ নির্বাচনে নেপালি কংগ্রেসের কাছে ধরাশায়ী হয়েছে মাওবাদীরা। কিন্তু মাওবাদীরা এ পরাজয় মানতে পারছে না। তারা নির্বাচনের ফলাফলে জালিয়াতির অভিযোগ তা প্রত্যাখ্যানের হুঁশিয়ারি দিচ্ছে।

দলের শীর্ষ নেতা পুষ্পকুমার দহাল ওরফে প্রচণ্ড জানিয়ে দিয়েছেন,এই নির্বাচনের ফল তারা মানবেন না। গণপরিষদ নির্বাচনে চক্রান্তের অভিযোগ এনে পুরো ভোটপ্রক্রিয়া ফের খতিয়ে দেখার দাবি জানিয়েছেন প্রচণ্ড।

নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলি দাবি না মানলে নির্বাচন প্রক্রিয়া থেকেসরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন তারা। গণপরিষদেও অংশ নেবে না বলে হুমকি দিয়েছেন প্রচণ্ড।

৭৫টি জেলায়বিশাল ব্যবধানে জয় পেয়েছে নেপালি কংগ্রেস। দীর্ঘ টানাপোড়েনের পর পাহাড় বেষ্টিত দেশটির সংবিধান তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে তারা।

কিন্তু প্রচণ্ডের হুমকির পর সেই রাস্তা আদৌ মসৃণ থাকবে কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, সাত বছর আগে মাওবাদীরা অস্ত্র ছেড়েছিল নেপালে।

এরপর ২০০৮ সালের নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন মাওবাদী শীর্ষ নেতা প্রচণ্ড। কিন্তু তারপরেও রাজনৈতিক অস্থিরতা কাটেনি। ভোট প্রক্রিয়া ও গণপরিষদে নাথাকা নিয়ে প্রচণ্ড যে হুমকি দিয়েছেন, তাতে নেপালে রাজনৈতিক সঙ্কট আরও তীব্রহবে বলেই আশঙ্কা করছেন অনেকে।

সূত্র: জি নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ