1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

নির্ধারিত এলাকায় কারখানা করলে দ্রুত মিলবে গ্যাস-বিদ্যুৎ সংযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১ Time View

নির্ধারিত এলাকায় শিল্প-কারখানা স্থাপন করলে দ্রুততার সঙ্গে গ্যাস-বিদ্যুৎ সংযোগ দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) কেরানীগঞ্জে পানগাঁও ভালভ স্টেশন থেকে বিসিক শিল্পনগরী পর্যন্ত ২০ কিলোমিটার গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিসিক বা ইপিজেডে গ্যাস বিদ্যুৎ সংযোগ প্রদানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বিসিক শিল্প এলাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ফলে শিল্পায়নসহ নতুন কর্মসংস্থানের সুযোগ হবে। গ্যাসের চাপ স্বাভাবিক থাকবে। কোভিড পরিস্থিতিতেও বিদ্যুৎ ও জ্বালানি উন্নয়ন কার্যক্রম কার্যক্রম অব্যাহত রয়েছে। ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ১০৪ দশমিক ২৭ শতাংশ এবং বিদ্যুৎ বিভাগ ৯৭ দশমিক ৭৪ শতাংশ অর্জন করেছে। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখা হবে।’

প্রতিমন্ত্রী এসময় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের হরিপুর ফিল্ডে খননকৃত সিলেট ৯নং কূপ থেকে দৈনিক ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রম ঘোষণা করেন। শুক্রবার থেকেই এ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান ও তিতাস গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মোহাম্মদ নুরুল্লাহ বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ