1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নিউজিল্যান্ড টেস্ট দলে নেই স্যান্টনার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৭৫ Time View

ওয়ানডের পর টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। দুই ম্যাচের এই সিরিজের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে কিউই ক্রিকেট বোর্ড। হাঁটুর ইনজুরিতে ছিটকে গেছেন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার।

এদিকে শুধু এই টেস্ট সিরিজ নয় এপ্রিলে শুরু হতে যাওয়া আইপিএলে খেলা নিয়ে রয়েছে সংশয় সৃষ্টি হয়েছে স্যান্টনারের। চলতি মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামার কথা ছিল এই স্পিনারের।

এদিকে ইনজুরির কারণে শেষ ওয়ানডে মিস করা রস টেলর টেস্ট দলে ডাক পেয়েছেন। দুই বছর পর দলে ডাক পেয়েছেন ৩১ বছর বয়সী টড অ্যাস্টল। যিনি ক্যারিয়ারের দু’টি টেস্ট খেলেছেন ২০১৬ সালের নভেম্বরে।

আগামী ২২ মার্চ দুই ম্যাচের টেস্ট সিরিজ মাঠে গড়াবে। অকল্যান্ডে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৭টায়। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্ট ৩০ মার্চ থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ