1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

নিউজিল্যান্ডের বিপক্ষে লিড নিল টাইগাররা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৬৩ Time View

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিংয়ে টাইগাররা লিড নিয়েছে।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩২৯ রান। দলপতি মুমিনুল হক ৬৯ ও লিটন দাস ৬৫ রানে ব্যাট করছেন। দুজনে এরই মধ্যে ১২৬ রানের জুটি গড়ে ফেলেছেন। নিউজিল্যান্ডের চেয়ে ১ রানে এগিয়ে গেছে বাংলাদেশ , হাতে আছে আরো ৬টি উইকেট।

এ পর্যন্ত ছয় জন ব্যাটার ব্যাট হাতে নেমেছেন। তাদের মধ্যে চার জনই ফিফটি করেছেন। মাহমুদুল হাসান জয় ৭৮ ও নাজমুল হোসেন শান্ত ৭৮ রান করে সাজঘরে ফিরেছেন। কিউইদের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন পেসার নিল ওয়াগনার। ট্রেন্ট বোল্টের শিকার একটি উইকেট।

এর আগে, নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয়। ১২২ রান করেন ডেভন কনওয়ে, ৫২ রান করেন উইল ইয়ং। ৭৫ রান এসেছে হেনরি নিকোলসের ব্যাট থেকে। ‍শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ৩টি করে উইকেট দখল করেছেন। মুমিনুল হক শিকার করেছেন ২টি উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ