1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

নাইজেরিয়াকে উড়িয়ে দিল পর্তুগাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৮৮ Time View

পেটের পীড়ায় নাইজেরিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপের আগে ঝুঁকিও নিতে চাননি পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। তবুও নাইজেরিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুর্বার ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। ৪-০ গোলে আফ্রিকান দেশটিকে উড়িয়ে দিয়েছে পর্তুগিজরা।
লিসবনে অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোল করেছেন ম্যানসিটি তারকা ব্রুনো ফার্নান্দেজ। বাকি দুই গোল করেছেন হোয়াও মারিও এবং অভিষিক্ত গনকালো রামোস।
বৃহস্পতিবার রাতে এই জয়ের স্মৃতি নিয়ে আজই (শুক্রবার) দোহার উদ্দেশ্যে বিমানে উঠবেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। নাইজেরিয়ার বিপক্ষে রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগিজ দলটিকে নেতৃত্ব দেন ব্রুনো ফার্নান্দেজই।
প্রস্তুতি ম্যাচে পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস একটি চমক দেখান। ডিফেন্ডার পেপের পরিবর্তে মাঠে নামান ১৯ বছর বয়সী বেনফিকা ডিফেন্ডার আন্তোনিও সিলভাকে।
লিসবনের অ্যালভালেড স্টেডিয়ামের পুরো গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। কোনো টিকিটই বাকি ছিল না খেলা দেখার জন্য। পুরো প্যাকড স্টেডিয়ামকে খেলার ৯ মিনিটের মাথায় আনন্দে ভাসান ব্রুনো ফার্নান্দেজ।
হোয়াও ফেলিক্সের কাছ থেকে বল পেয়ে দিয়েগো দালত সেটি এগিয়ে দেন ফার্নান্দেজের কাছে। সুযোগটা কাজে লাগাতে মোটেও বিলম্ব করেননি ব্রুনো। ১-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল।
খেলার ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ব্রুনো ফার্নান্দেজই। এবার তিনি গোল করেন পেনাল্টি থেকে। বার্নার্ডো সিলভার শট বক্সের মধ্যে হাত দিয়ে ঠেকান নাইজেরিয়ান ডিফেন্ডার ওসাই স্যামুয়েল।
ম্যাচের শেষ অংশে গিয়ে বাকি দুই গোল করে পর্তুগাল। ৮২তম মিনিটে গনকালো রামোস এবং ৮৪তম মিনিটে হোয়াও মারিও গোল দুটি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ