1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

নববর্ষে এরশাদের কবিতা উপহার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪
  • ১৯৩ Time View

নতুন বছরের শুভেচ্ছা উপহার হিসেবে নেতকর্মীদের নিজের লেখা কবিতা পড়ে শুনিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর গুলশানের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর (উত্তর) এক অনুষ্ঠানের আয়োজন করে। মেরুণ রঙের পাঞ্জাবি, অফ হোয়াইট পাজামা এবং পাঞ্জাবির রঙের সঙ্গে মিলিয়ে নাগরা জুতা পরে এরশাদ অনুষ্ঠানে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, ‘আজ পহেলা বৈশাখ। বাংলা বছরের প্রথম দিন। সারা জাতি আজ উজ্জীবিত, আনন্দিত। সবাই আনন্দ করছে। আমার মনেও আজ নতুন প্রাণের সঞ্চার হয়েছে।’ দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের স্লোগান শান্তির জন্য পরিবর্তন। নতুন বছরের অঙ্গীকার হোক পার্টিকে নতুন করে সাজাব।’ এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে নিজের লেখা কবিতার কয়েকটি লাইন পড়ে শোনান। কবিতার নাম ‘আমি এবং বাংলার বৈশাখ’। কবিতার প্রথম কয়েকটি লাইন হচ্ছে-
আমি এবং বাংলার বৈশাখ,
প্রকৃতির রচিত বৃক্ষের মত আমরা বেড়ে উঠেছি।
বৈশাখ এলেই আমি উত্তেজিত হই
বৈশাখ মানেই নতুন প্রাণের সঞ্চার।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এস এম ফয়সল চিশতীসহ দল ও সহযোগী সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ