1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

‘নদী তীরবর্তী জায়গা অবৈধ দখলদারদের কোন ছাড় দেওয়া হবেনা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬ Time View

পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, নদী তীরবর্তী পুনরুদ্ধারকৃত জায়গা পাউবোর টাঙ্গাইল সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা দেখভাল করবেন। নদী তীরের সম্পত্তি সাধারণ জনগণ কোন সময় অবৈধভাবে দখল করেনা। গুটি কয়েক স্বার্থান্বেষী লোক অবৈধভাবে দখল করে নিজেদের কাজে লাগায়। অবৈধ দখলদারদের কোন ছাড় দেওয়া হবেনা। তিনি হাজারি বা মনি যার লোকই হোন না কেন- অবৈধ হলে তাকে ছাড় দেওয়া তো দূরের কথা, আইনের কাছে সোপর্দ করা হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের কালিহাতীতে বুড়িগঙ্গা নদী খনন ও পুনরুদ্ধার প্রকল্পের আওতায় উপজেলার বিনোদ লুহুরিয়া মৌজায় নিউ ধলেশ্বরী নদীর ১৬৮ একর পুনরুদ্ধারকৃত ভূমিতে গাছ লাগানো কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেনর সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাউবোর টাঙ্গাইল সার্কেলের তত্ত্বাধায়ক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন বাপাউবো টাঙ্গাইল সার্কেলের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহবুবুর রহমান।

এ সময় পাউবোর টাঙ্গাইল সার্কেল ও পওর(পরিচালন ও রক্ষাণাবেক্ষণ) কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় পাচ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রকাশ, বুড়িগঙ্গা নদী খনন ও পুনরুদ্ধার প্রকল্পের আওতায় কালিহাতী উপজেলার বিনোদ লুহুরিয়া মৌজায় পুনরুদ্ধার করা ১৬৮ একর ভূমি ও অধিগ্রহণকৃত ৩৪ দশমিক ১৯ একর ভূমিতে বাপাউবো বনায়ন কর্মসূচির আওতায় বিভিন্ন জাতের দুই হাজার ৮৬০টি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ