1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

নতুন সিনেমায় শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৯৩ Time View

নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। পরিচালক লীনা গাঙ্গুলী ও শৈবাল ব্যানার্জি পরিচালনায় অভিনয় করবেন তিনি। এ সিনেমায় শ্রাবন্তী সঙ্গে দেব ও পাওলি দামকেও দেখা যাবে। খবর আনন্দবাজার।

সিনেমার চিত্রনাট্য পড়েই বেশ উচ্ছ্বসিত শ্রাবন্তী। তিনজন মানুষের সম্পর্কের গল্পে নির্মিত হবে সিনেমাটি। অক্টোবরে এ সিনেমার শুটিং শুরু পরিকল্পনা করছেন নির্মাতারা। বিদেশেও শুটিং হতে পারে। সিনেমাটি প্রযোজনা করবেন অতনু রায়চৌধুরী।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন শৈবাল। তাতে শৈবালের সঙ্গে লীনা, অতনু আর শ্রাবন্তীকে দেখা গেছে। ক্যাপশনে লেখা, ‘স্টোরি সেশন।’

নির্মাতা হিসেবে বেশ সফল শৈবাল-লীনা। দেশ ভাগের অনুভূতি নিয়ে প্রথম সিনেমা নির্মাণ করেছিলেন তারা। ‘মাটি’ শিরোনামের ওই সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন আদিল হুসেন ও পাওলি দাম। এরপর দেব-পাওলিকে নিয়ে ‘সাঁঝবাতি’ নির্মাণ করেছেন এ জুটি।

সেই দেব-পাওলিকে নিয়ে আবারও নতুন সিনেমার ছক করেছেন শৈবাল-লীনা। তার সঙ্গে শ্রাবন্তী উপস্থিতি পর্দায় নতুন মাত্রা তৈরি করবে বলে মনে করছেন অনেকে। পাশাপাশি সমালোচকদের দৃষ্টি কাড়তে সক্ষম হবে নাম ঠিক না হওয়া নতুন সিনেমাটি। এমন কথাও শোনা যাচ্ছে টালিপাড়ায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ