1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট এইচএসসিতে ৬ বোর্ডে ইংরেজিতে কমেছে পাসের হার

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮৮ Time View

বহু যুদ্ধাস্ত্র বহনে সক্ষম নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। অজ্ঞাত স্থান থেকে পরীক্ষা চালানো এই ক্ষেপণাস্ত্র দুই হাজার কিলোমিটার পাড়ি দিয়ে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।

দেশটির রাজধানী তেহরানে শুক্রবার সামরিক কুচকাওয়াজে ওই ক্ষেপণাস্ত্রটির উন্মোচনের কয়েক ঘণ্টা পর সফল পরীক্ষা চালানোর দাবি করেছে তেহরান। রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি’তে ‘খারামশাহর ক্ষেপণাস্ত্র’ পরীক্ষার ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। তবে ঠিক কোন সময় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে তা এখনো পরিষ্কার নয়।

গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিলে সাক্ষর করেন। এই বিলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বাধ্যতামূলক শাস্তির ব্যবস্থার বিধান করা হয়। ইরানের নতুন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ট্রাম্পের জন্য সরাসরি চ্যালেঞ্জ।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও ২০১৫ সালে দেশটির সঙ্গে করা একটি চুক্তির সমালোচনা করেন। এর আগে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, প্রতিবন্ধক হিসেবে ইরান তার সামরিক শক্তি বৃদ্ধি করবে।

জাতিসংঘে ট্রাম্পের সমালোচনার জবাবে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের প্রতিরক্ষা এবং সামরিক সক্ষমতা বৃদ্ধি করবো… আপনি এটা চান বা না চান।’

সূত্র : আল-জাজিরা, বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ