1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

ধোনির প্রশংসায় কোহলি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুন, ২০১২
  • ১৭১ Time View

ভারতীয় অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। এমনকি তাকে সরিয়ে গৌতম গম্ভীরকে টেস্ট দলের নেতা নির্বাচিত করার পরামর্শ দিয়েছেন অনেকে। কিন্তু বিশ্বকাপ জয়ী অধিনায়কের নেতৃত্ব গুণে মুগ্ধ সতীর্থ ও দলের সহঅধিনায়ক বিরাট কোহলি। গত কয়েক বছর ধরে ধোনি যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন। তার ভূয়সী প্রশংসা করেছেন ডানহাতি ক্রিকেটার।

কঠিন পরিস্থিতিতে কিভাবে নিজেকে শান্ত রাখতে হয় সে সম্পর্কে কোহলিকে টিপস দিয়েছেন ধোনি। বিষয়টি ভালোভাবেই রপ্ত করেছেন। তাই ধোনিকে নিয়ে ওঠা সমালোচনার জবাবে তার বক্তব্য, ‘আমার মনে হয় না, তার (ধোনি) নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলবে। ভারতীয় অধিনায়ক হিসেবে কখনোই বাজে কিছু করেননি। আসলে প্রশংসীয় কাজ করেছেন তিনি।’

ধোনির পাশাপাশি গম্ভীরেরও প্রশংসা করেছেন কোহলি। বলেন, ‘তিনধরনের ফরম্যাটে দারুণ খেলেন গম্ভীর। তিনি জানেন কখন কি করতে হয়? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সকে দারুণ নেতৃত্ব দিয়েছেন।’

ক্রিকেটের বাইরে ফুটবল ভক্ত কোহলি। ইউরো চ্যাম্পিয়নশিপে সমর্থন করছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগালকে। তবে ক্লাব ফুটবলে তার পছন্দ ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। এবিষয়ে বলেন, ‘চেলসির ভক্ত আমি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ব্লুজদের সমর্থন করেছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ