1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

দ্রুত বিচার আইনের মামলা : কেরানীগঞ্জ বিএনপির ৬১ নেতাকর্মী কারাগারে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ মে, ২০১২
  • ১৬২ Time View

ঢাকার কেরানীগঞ্জে যান চলাচলে বাধা ও গাড়ি ভাঙচুরের পৃথক ৪টি দ্রুত বিচার আইনের মামলায় হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক হিরুসহ কেরানীগঞ্জ বিএনপির ৬১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার আসামিরা ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।

শুনানি শেষে বিকেল পৌনে তিনটায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন শ্যামল জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৬ মে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় ঢাকার কেরানীগঞ্জের ৬টি স্থানে আসামিরা যানবাহন ভাঙচুর ও যান চলাচলে বাধা সৃষ্টি করেন।

এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় ২২৯ জনকে আসামি করে পৃথক ৬টি মামলা দায়ের করা হয়।

কারাগারে পাঠানো ৬১ আসামির সবাই হাইকোর্ট থেকে ৭ দিনের জামিনে ছিলেন। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হবার পর মঙ্গলবার তারা একযোগে আদালতে আতœসর্মপণ করেন।

আসামিপক্ষে মামলার শুনানি করেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন, এমদাদুল হক, হাবিবুর রহমান হিরু প্রমুখ আইনজীবী।

রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন জেলা পিপি খন্দকার আব্দুল মান্নান, মহানগর পিপি আব্দুল্লাহ আবু ও অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ