1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

‘দ্রুত নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ করাই প্রধান চ্যালেঞ্জ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৭৪ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দ্রুত সময়ের মধ্যে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ করা অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বৈশ্বিক পরিস্থিতি যাইহোক জনগণকে স্বস্তিতে রাখাই আমাদের লক্ষ্যে। ফুয়েল মিক্সে নতুন নতুন জ্বালানি সম্পৃক্ত হতে যাচ্ছে এবং বৃহৎ বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রগুলো গ্রীডে আসছে; যা বিদ্যুতের সাশ্রয়ী মূল্য নিশ্চিত করবে।

প্রতিমন্ত্রী, আজ বিদ্যুৎ ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে বক্তব্যকালে এসব কথা বলেন। তিনি বলেন, হাইড্রোজেন পলিসি সমন্বিত মহাপরিকল্পনায় থাকবে; যা ক্লীন এনার্জির প্রসারে ব্যাপক অবদান রাখবে। মাননীয় প্রধানমন্ত্রীর দুর্দান্ত সাহস ও দূরদর্শী সিদ্ধান্তে দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে।

শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় এবছর বিদ্যুৎ বিভাগ “স্বাধীনতা পুরস্কার- ২০২২” এ ভূষিত হওয়ার বিরল সম্মান অর্জন করেছে।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের লক্ষ্যে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের জন্য গ্রাহকদের উৎসাহিত করা হচ্ছে। ২০৪১ সালের মধ্যে নবায়ণযোগ্য জ্বালানি হতে ৪০ ভাগ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিস্কার জ্বালানির ব্যবহার উত্তরোত্তর বাড়ানোর উদ্যোগ অব্যাহত রয়েছে। এর ফলে কার্বন নিঃসরণও হ্রাস পাবে।

এসময় প্রতিমন্ত্রী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাফল্য, বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্প ও আগামী দিনের প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার ও সাশ্রয়ী মূল্য, ক্লীন এনার্জি ও নবায়ণযোগ্য জ্বালানি, বিদ্যুৎ আমদানি ও মেগা প্রকল্প ইত্যাদি বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন।
এসময় অন্যান্যের মাঝে পিডিবির চেয়ারম্যান, মো. মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ