1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট

দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৭২ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু ধরনের অস্ত্রের মজুত সরবরাহে চাপ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, যুদ্ধটা খুব শিগগিরই শেষ হবে। আমি মনে করি না তারা আর খুব বেশি দিন চালিয়ে যেতে পারবে।

এর আগে মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে পাঁচ মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের বৈশ্বিক মজুতে থাকা উচ্চ-নির্ভুলতার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশ ব্যবহার করে ফেলেছে।

অস্ত্রের মজুত নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কিছু ধরনের অত্যাধুনিক গোলাবারুদের সরবরাহ যুক্তরাষ্ট্রের ‘প্রায় সীমাহীন’ হলেও অন্য কিছু অস্ত্রের ক্ষেত্রে মজুত তুলনামূলকভাবে কম।

তিনি বলেন, ‘আমাদের এমন কিছু ধরনের গোলাবারুদ আছে, যেগুলো অত্যন্ত শক্তিশালী এবং যার সরবরাহ কার্যত সীমাহীন।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প নতুন উৎপাদন কারখানা নির্মাণ করছে। এর মধ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির নতুন স্থাপনাও রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ