1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

দেশে ‘সফলতা’র পর যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে আব্বাস!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৯৯ Time View

আব্বাস নিয়ে উচ্ছ্বসিত নিরব। প্রথম সপ্তাহে চলচ্চিত্রটি যে ক’টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বেশ সফলভাবেই চলেছে। দেখেছেন দর্শকেরা। এমনটাই জানালেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে এবার চলচ্চিত্রটি দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে এমন খবর এসেছে। আব্বাস চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, যুক্তরাষ্ট্রে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। প্রবাসীদের দাবির কারণেই শিগগির এটি সেখানে মুক্তির প্রক্রিয়া শুরু হচ্ছে।

এ বিষয়ে নিরব কোনোকিছু বলতে রাজি হননি, এমনকী বিষয়টির সত্যতা সম্পর্কে নাকচ করে দেননি। তিনি বলেন, ‘সময় হলেই সব জানা যাবে, এখন তো আমার কাছে বলার মতো কিছু নেই।’

সূত্রটি জানিয়েছে আব্বাস যুক্তরাষ্ট্রে আগামী আগস্টে মুক্তি পাবে। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে মুক্তি পাবে। দিনে দু’টি করে শো চলবে বলেও জানিয়েছে সূত্রটি।

বাংলাদেশি চলচ্চিত্রের ক্ষেত্রে অধিকাংশ সময়ই উৎসব পার্বনে মুক্তি পাওয়া সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা আলোচনায় আসতে দেখা যায় না। অনেক দিন পরেই এর ব্যাতিক্রম ঘটলো সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ সিনেমাটির ক্ষেত্রে। মুক্তির আগেই ছবিটির ট্রেলার ও গান ছবিটির প্রতি দর্শকের আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছিলো।

বিশেষ করে ছবিটিতে পুরান ঢাকার আঞ্চলিক ভাষার ব্যাবহার ও নিরবের লুক আগ্রহী করে দর্শকদের। গত ৫ জুলাই সারাদেশে মুক্তি পাওয়া ‘আব্বাস’ দ্বিতীয় সপ্তাহেও বেশ কিছু সিনেমা হলে চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ