1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

দেশে মাথাপিছু আয় ১৬০২ ডলার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০১৭
  • ১৬৬ Time View

চলতি অর্থবছর শেষে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে এক হাজার ৬০২ ডলার হবে বলে প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

গত অর্থবছরে মানুষের মাথাপিছু আয় ছিল এক হাজার ৪৬৫ ডলার।

চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই হিসাব দিয়েছে।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই হিসাব তুলে ধরেন।

বৈঠক শুরুর আগে এসব তথ্য তুলে ধরা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, এটা সম্মিলিত প্রচেষ্টার ফল। সরকারের ধারাবাহিকতার কারণে এই ফসল অর্জিত হয়েছে।

এদিকে, একই বৈঠকে পরিকল্পনামন্ত্রী চলতি অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৭ দশমিক হবে বলেও জানান। গত অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১১ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ