1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি ফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০ বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর সংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময় সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৫৭ লাখের বেশি মানুষ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৫২ Time View

করোনার সংক্রমণ ঠেকাতে দেশে এখন পর্যন্ত টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ৫৭ লাখ ১০ হাজার ২০৭ জন। এ ছাড়া ৯ কোটি ২০ লাখ ১১ হাজার ৭৮১ জন পেয়েছেন দুই ডোজ। একই সময়ে প্রথম ডোজের মাধ্যমে টিকার আওতায় এসেছেন মোট ১২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ২৩৭ জন মানুষ।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে স্বাক্ষর করেছেন অধিদফতরের মেনেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ মার্চ) সারা দেশে ৩৮ হাজার ৫৮৯ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৯৮ জনকে এবং বুস্টার ডোজ পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৬৯২ জন।

তাদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

গত ১ নভেম্বর থেকে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। অধিদফতর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৭১ লাখ ৬৪ হাজার ৭১৩ জন শিক্ষার্থী করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৮৫৫ জন। এদিকে, গত একদিনে ৮ হাজার ৮১৮ জন শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নিয়েছেন। আর ৩২ হাজার ৫২৮ জন পেয়েছেন টিকার দ্বিতীয় ডোজ।

এদিকে দেশে এই পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৭৫৫ জন ভাসমান মানুষ টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ