1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন

দেশে ফিরেছে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ৭৬ Time View

সংযুক্ত আরব আমিরাত থেকে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’ দেশে ফিরে এসেছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ১৪তম ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন (আইডিএক্স-২০১৯) ও ৫ম নেভি ডিফেন্স এক্সিবিশনে সফলভাবে অংশগ্রহণ শেষে আজ মঙ্গলবার এ যুদ্ধজাহাজ দেশে পৌঁছেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মোংলার নৌ জেটিতে মোংলা নৌ অঞ্চলের কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট, কমডোর এস এম মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এ সময় এ জাহাজে গমনকারী অফিসার ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মহব্বত আলীর নেতৃত্বে বিভিন্ন পদবীর কর্মকর্তাসহ মোট ১৮৪ জন নৌসদস্য এই সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশের নৌবাহিনী জাহাজ, বিভিন্ন দেশের ১ হাজার ১০০টি নৌ সমরাস্ত্র কোম্পানি, নৌ পর্যবেক্ষক ও নৌ সমর বিশারদগণ অংশগ্রহণ করেন।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিটি কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে সামরিক সু-সম্পর্ক জোড়দার করতে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এ প্রদর্শনীতে অংশগ্রহণের উদ্দেশ্যে জাহাজটি গত ২৪ জানুয়ারি মোংলার নৌ জেটি ত্যাগ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ