1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি ফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০ বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর সংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময় সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

দেশে গ্যাসের মজুত শেষ হবে ২০৩১ সালে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০১৫
  • ১২২ Time View

bipuবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশের মজুতকৃত গ্যাসের ব্যবহার অপরিবর্তিত থাকলে ২০৩১ সালেই তা শেষ হবে।

রোববার সকালে দশম জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার সময় সরকারদলীয় সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, দেশের প্রাথমিক উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ছিল ২৭ দশমিক ১২ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। এ পর্যন্ত (মে-২০১৫) ১২ দশমিক ৯৬ বিসিএফ গ্যাস উত্তোলিত হয়েছে। বর্তমানে (জুন-২০১৫) দেশে ১৪ দশমিক ১৬ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস মজুত রয়েছে।

তিনি আরো বলেন, ২০১৪-১৫ অর্থবছরের মে মাস পর্যন্ত ৮১৫ দশমিক ৯৮ বিসিএফ গ্যাস উত্তোলিত হয়েছে। গ্যাস উত্তোলনের উক্ত হার অপরিবর্তিত থাকলে আরো প্রায় ১৬ বছর অর্থাৎ ২০৩১ সাল পর্যন্ত মজুতকৃত গ্যাস ব্যবহার করা যাবে।

বর্তমানে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে গ্যাসের চাহিদা আরো বৃদ্ধি পাবে। ফলে গ্যাসের মজুত হ্রাস পেলে অপরিবর্তিত হারে উৎপাদন বজায় রাখা সম্ভব হবে না।

সময়ের সঙ্গে সঙ্গে গ্যাসের প্রেশার হ্রাসের কারণে বিদ্যমান ক্ষেত্রসমূহের উৎপাদনক্ষমতা হ্রাস পেতে থাকবে। এই অবস্থায় বর্ধিত ঘাটতিসহ ১৬ বছরের অধিক সময় স্বল্পহারে এই গ্যাস ব্যবহার করা সম্ভব হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ