1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৭ Time View

দেশে ২৪ ঘণ্টায় ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৭৮ জনে। এসময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৩ জনে দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সবশেষ গত ২৮ জানুয়ারি করোনায় একজনের মৃত্যু হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৩ হাজার ৪৩৪ জন।
২৪ ঘণ্টায় ২ হাজার ২৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২৮৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ