1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

দেশে এলো ফাইজারের আরও ২৩ লাখ টিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৫৪ Time View

যুক্তরাষ্ট্র থেকে করোনাভাইরাস প্রতিরোধী ফাইজারের টিকার আরও ২৩ লাখ ডোজ দেশে এসেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকার এ চালান।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকাপ্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে ফাইজারের আরও ২৩ লাখ টিকা এসেছে।

তিনি বলেন, রাত সাড়ে ৯টায় একটি বিশেষ বিমানে এই টিকা পৌঁছেছে। টিকা গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা। বিমানবন্দর থেকে এই টিকা মহাখালীর কেন্দ্রীয় আইপিআইয়ের ওয়্যার হাউজে নেওয়া হয়। এই টিকা শিক্ষার্থীদের দেয়া হবে।

দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয় গত বছরের ফেব্রুয়ারিতে। সবমিলিযে এ পর্যন্ত টিকা এসেছে ২৩ কোটি ডোজ। প্রথম ডোজ টিকা পেয়েছেন ৮ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৬৭৭ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৭৯০ জন। এখন পর্যন্ত ৫ লাখ ৭২ হাজার ৮৬৩ জন বুস্টার ডোজ নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ডিসেম্বরের মাঝামাঝিতে ফাইজারের টিকা দিয়ে বুস্টার ডোজ দেয়া শুরু হয় দেশে। তবে তাপমাত্রা জটিলতা ও টিকা সংকটের কারণে ফাইজারের বদলে মডার্নার টিকা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ